মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফিরিঙ্গী বাজার বংশাল রোড একতা বয়েজ ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন।
এসময় প্রধান অতিথি জাকির হোসেন বলেন, এবছর ৫০তম বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে জাতি। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা বোনের ত্যাগ এবং কোটি বাঙালির বীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় জাতি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৬ই ডিসেম্বর বীর বাঙালির বিজয় দিবস।
একতা বয়েজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান মিয়া, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের সাজ্জাদ। বক্তব্য রাখেন নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ওয়াসিম, নগর স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিষয়ক সম্পাদক ইমরান সিদ্দিকী জেকসন, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরিফ সোহেল, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড যুবদল নেতা জাহেদুল হক সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা আইনুল ইসলাম জুয়েল, একতা বয়েজ ক্লাবের সদস্য রানা, রাকিব, আরাফাত, তানভীর প্রমূখ।
















