কক্সবাজারের ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক মাদারীপুরে গ্রেফতার

293

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার দিন পর প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক গ্রেফতার হয়েছেন।

Advertisement

রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৮) তাকে মাদারীপুর থেকে গ্রেফতার করে।

র‌্যাব সদর দফতরের অপারেশনস কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা সার্জেন্ট হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে মামলার তদন্তকারী সংস্থা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আশিক কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে। তিনি স্থানীয় এক জন চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে এর আগেও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসহ চুরি, ডাকাতি, হত্যাচেষ্টা ও মাদকের ১৬টি মামলা রয়েছে।

Advertisement