চট্টগ্রামে ৩ মৃত্যু, আক্রান্ত ১৩৪৮; শনাক্তের হার ৩৬.৫৪

341

চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯১৯ জন এবং উপজেলা পর্যায়ে ৪২৯ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৩৬.৫৪। একই সময়ে করোনায় আক্রান্ত জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩৬৮৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৪৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে নগরে ৮২ হাজার ৭৮০ জন এবং উপজেলা পর্যায়ে ৩০ হাজার ৩০৬৮০ জন।

তিনি বলেন, বিআইটিআইডিতে ৫১৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৩১২ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৯২২ জনের নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথ কেয়ারে ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাব এইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১৮ জন, সাতকানিয়ায় ১৬ জন, বাঁশখালী ১৩ জন, আনোয়ারা ৩০ জন, চন্দনাইশ ২১ জন, পটিয়া ৩৮ জন, বোয়ালখালী ৩৪ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৪১ জন, রাউজান ৪০ জন, ফটিকছড়ি ৫৯ জন, হাটহাজারী ৫০ জন, সীতাকুণ্ড ১৭ জন, মিরসরাই ৪০ জন এবং সন্দ্বীপে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৪৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৮ এবং উপজেলায় ৬১৮ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement