বিএনপি নেতা সাইফুলকে গ্রেফতার করায় চট্টগ্রাম মহানগর বিএন‌পি’র নিন্দা ও প্রতিবাদ

774

চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলমকে গতকাল রাতে তার ধনিওয়ালা পাড়ার বাসা থেকে বাকলিয়া থানার মিথ্যা ও বানোয়াট মামলায় ডবলমুরিং থানা পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন ও সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর।

Advertisement

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সম্পূর্ণ জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্যাত এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় এসএম সাইফুল আলমকে গ্রেফতার বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের অপকর্মগুলোরই ধারাবাহিকতা।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের সকল অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগণ এখন আরও বেশী ঐক্যবদ্ধ। দেশের মানুষসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার চালিয়ে পৃথিবীর কোনো স্বৈরশাসকই নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমান জুলুমবাজ সরকারকেও জনগণের কাছে তাদের অপশাসনের জবাব একদিন দিতেই হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে মহানগর বিএন‌পির যুগ্ম আহব‌ায়ক এস এম সাইফুল আলম এর নিঃশর্ত মুক্তি দা‌বি জানান।

Advertisement