ফোনালাপ ফাঁস: চবি ভিসির পিএসসহ বহিষ্কার ২

700

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় উপাচার্যের পিএসসহ দু’জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন উপাচার্যের পিএস খালেদ মিসবাহুল মোকর রবীন ও কর্মচারী আহমেদ হোসেন।

Advertisement

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, তদন্তের স্বার্থে অভিযুক্ত দুইজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে তাদের শোকজ করা হয়। তারা শোকজের জবাব দিয়েছেন। বিষয়টির এখনো তদন্ত চলছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে গত ৩ মার্চ ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের কয়েকটি অডিও ফাঁসের সংবাদ প্রকাশ করে দৈনিক পূর্বকোণ। পরে ৫ মার্চ ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বোর্ডের সুপারিশ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।

Advertisement