শেখ হাসিনার কর্মীরা সবার আগে দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়ঃ শিক্ষা উপমন্ত্রী

699

নগরীর আসকারদিঘীর পাড় রিমা কনভেনশন সেন্টার ২১নং জামালখান ওয়ার্ডে বসবাসকারী ১০০০ পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

শনিবার (২ এপ্রিল) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক উপ সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টু এর ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আসন্ন পবিত্র রমজান মাস কে সামনে রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মীরা, জননেত্রী শেখ হাসিনা’র কর্মীরা নিজেদের সকল সামর্থ্য অনুযায়ী মাহে রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। করোনা থেকে শুরু করে যখনই কোন দুর্যোগ বা দুর্ঘটনা হয় সবার আগে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা’র কর্মীরায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন।

শিক্ষা উপমন্ত্রী, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা’র জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, বঙ্গবন্ধু না হলে এই দেশ টাই হতো না। এতো পথ এগিয়ে এসেছে এই দেশে এইটা একমাত্র তাঁর কারণে সম্ভব হয়েছে। এই দেশের জন্য তাঁর পরিবারের সদস্যদের নিশংস ভাবে হত্যা করা হয়েছে। এমন কি তাঁর শিশু পুত্র শেখ রাসেল পর্যন্ত হায়নাদের হাত হতে রক্ষা পাইনি। তাই আপনাদের কাছে আমি বঙ্গবন্ধু’র পরিবার, বঙ্গবন্ধু’র দুই কন্যা, ১৯৭১ সালে নিহত সকল শহীদ, নির্যাতিত সকল মা- বোনদের জন্য দোয়া চাই।

আর আপনারা যদি আমাদের দলীয় কোন নেতাকর্মী’র দ্বারা সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। কারণ তিনি সুস্থ থাকলে, ভালো থাকলে আমরা সবাই নিরাপদে এইদেশে বেঁচে থাকবো, বাংলাদেশের যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তা আরো দ্রুত এগিয়ে যাবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক উপ সম্পাদক ও সমাজসেবক ফরহাদুল ইসলাম রিন্টু সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক লীগে নেতা মনির হোসেন ও নিজামউদ্দিন সাইফুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সায়মন, চন্দন ধর।

আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বাবুল, সহ-সভাপতি হাজ্বী শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা, রুমকি সেনগুপ্ত প্রমুখ।

Advertisement