চট্টগ্রামে প্রতিবন্ধী ও হতদরিদ্র এবং নিম্ম মধ্যবিত্ত রোজাদারদের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব ইসহাক নুর ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষে রমজানের শুরু থেকেই প্রতিদিন চাল ডাল, ছোলা, আলু, সেমাই, চিনি, পেঁয়াজ তৈলসহ ইফতারও সেহরি সামগ্রী বিতরন করা হচ্ছে। এ ছাড়া নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিম্ম মধ্যবিত্ত কর্মহীনদের বাড়ীতেও পৌঁছে দেয়া হচ্ছে এসব সামগ্রী।
সামাজিক দায়বদ্ধতা ও ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) আলহাজ্ব ইসহাক নুর ফাউন্ডেশনের উদ্যেগে প্রতিবছরের ন্যয় এ বছরও প্রতিবন্ধী ও হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
বিকালে নগরীর অলংকার মোড় এলাকার নিজ বাড়ীতে সহস্রাধিক মানুষের মাঝে এসব ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছরই ইসহাক নুর ফাউন্ডেশন এসব সামগ্রী বিতরণ করে আসছে বলে জানান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার মো. জিয়াউল হুদা।
এসময় ইসহাক নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইদ্রিস মো. নুরুল হুদা, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মো. জিয়াউল হুদা, মাওলানা শরীফ মো. সোলেমান, ফাউন্ডেশনের পরিচালক জাওহার মোকাদ্দেস, রিদওয়ান মো. মিনহাজুল হুদা,আলহাজ্ব মো. রফিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।















