২৮ অক্টোবরের লগি-বৈঠা তাণ্ডবের প্রতিবাদে সাতকানিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

1

​সাতকানিয়া প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে মানুষ হত্যার প্রতিবাদে এবং খুনিদের শাস্তির দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

​বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলার কেরানীহাট হক টাওয়ারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে যেভাবে লতিফ-জসিমসহ নির্দোষ মানুষদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে জড়িত প্রধান কুশীলব ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

​সমাবেশে অন্যান্য বক্তারা তৎকালীন সময়ের সেই নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে তারা সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।

​প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, আ.ক.ম ফরিদুল আলম এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ ও ডাক্তার আব্দুল জলিল।

​সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, চন্দনাইশ উপজেলা আমীর কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুচ চোবহান, সাতকানিয়া পৌরসভা আমীর হামিদ উদ্দিন আযাদ, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন এবং সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি শাহাব উদ্দিন ও সেক্রেটারি জিল্লুর রহমানসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

​প্রতিবাদ সমাবেশ শেষে কেরানীহাট হক টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

Advertisement