চট্টগ্রামের কোতোয়ালী থানার লালখান বাজারের ইস্পাহানি মোড়ে কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন- মো. ইকবাল উদ্দিন চৌধুরী (৪৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমী (৩৫)।
কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ আরাফাত বলেন, হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে টাইগার পাসের দিকে যাচ্ছিলেন। এমন সময় ফ্লাইওভার থেকে নেমে আসা নির্মাণ প্রতিষ্ঠান ম্যাক্সের কংক্রিটবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তাদের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দুইজনে মারা যান। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।
তিনি বলেন, ঘটনাটি ঘটেছে ইস্পাহানি মোড় এলাকার ফ্লাইওভার থেকে নামার মুখে।
Advertisement

















