কুমিরা-গুপ্তছড়া রুটে অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান

319

কুমিরা-গুপ্তছড়া নৌ- রুটে অবৈধ নৌযান বন্ধের জন্য বিআইডব্লিউটিএ অভিযান পরিচালিলনা করেছে।

Advertisement

আজ রবিবার বেলা দশটার দিকে বিআইডব্লিউটিএর একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করে। অবৈধ স্পীড বোট, মালের বোট পরিচালনার জন্য অভিযানে বিভিন্ন নৌযান ৬ টি মামালা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর উপ পরিচালকননয়ন শীল। তিনি জানিয়েছেন এখন থেকে নিয়মিত অবৈধ নৌযানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অভিযান পরিচালনার পরপর কুমিরা গুপ্তচরা রুটে চলাচলকারী বিআইডাব্লিউটিসির একমাত্র জাহাজ এমভি আইভি রহমান রহস্যেজনক ভাবে চলাচল বন্ধ হয়ে যায়। কতৃপক্ষ বলছে হঠাৎ পাখা নষ্ট, সন্দ্বীপ যাওয়ার আজকের ট্রিপ বাতিল। আজ এমভি আইভি রহমান শীপ সন্দ্বীপ ঘাট থেকে চট্টগ্রাম আসার পথে হঠাৎ ইঞ্জিন ও পাখার ত্রুটি দেখা যায়। আজকে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যাওয়ার ট্রিপ বাতিল করেছে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ।

জাহাজের এ ত্রুটি সাড়তে কতক্ষন সময় লাগবে জানতে চাওয়া হয় জাহাজটির কমিশন এজেন্ট ইকরাম উদ্দীন ফরহাদ এর কাছে উত্তরে তিনি বলেন, আজকের মধ্যে এ সমস্যার সমাধান করে কাল সন্দ্বীপ থেকে যাত্রা শুরু করবে সকাল ৯ টায়।

এ-নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক কেউ বলছে অভিযানের কারণে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য এমনটি করা হযেছে।

সাংবাদিক ওমর ফয়সাল বলেন, সত্যিকার অর্থে জাহাজ ত্রুটি না কতৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এটি করেছেন তানিয়ে ভুক্তভোগী যাত্রীদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি বিষয় টি তদন্তের জোড় দাবি জানাচ্ছি।

অন্যদিকর আসন্ন ঈদে যাত্রীদের দূর্ভোগ কমাতে ও ঈদ যাত্রা নিরবিচ্ছিন্ন করতে করনীয় নিযে যাত্রীদের একটি প্রতিনিধি দল বিআইডব্লিউটিসির সাথে বৈঠক করেন। আজ রবিবার দুপুর ১২ টায় বিআইডব্লিউটিসির চট্টগ্রাম সদরঘাট কার্যালয়ে সন্দ্বীপের নৌ যাতায়াত নিয়ে যাত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। যাত্রীদের পক্ষে এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সালেহ নোমান, কাজী জিয়া উদ্দিন সোহেল, খাদেমুল ইসলাম, ইকবাল ইবনে মালেক, সাইফুল ইসলাম রাহাদ, কামরুল ইসলাম, ওমর ফয়সাল। বিআইডব্লিউটিসির চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক(বাণিজ্য) গোপাল চন্দ্র মজুমদারের সাথে এক ঘন্টা ধরে তার কক্ষে নৌ দুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপস্থিত যাত্রীদের দাবির প্রেক্ষিতে ঈদের পূর্ব ও পরে ৩ দিন এম.ভি আইভি রহমান জাহাজ প্রতিদিন সন্দ্বীপ থেকে দুবার ও কুমিরা থেকে দুবার ছেড়ে যাবে বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির ডিজিএম গোপাল চন্দ্র। এছাড়া শিপে উঠানামায় শিশু মহিলা ও বয়স্কদের সহায়তা করার জন্য স্কাউট, বিএনসিসি, সিপিপিসহ সেচ্ছাসেবীদের কাজে লাগানোর দাবি জানালে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ প্রস্তাব বাস্তবায়নের জন্য আন্তরিকতা প্রকাশ করেন।

এমুহূর্তে বিআইডব্লিউটিসির কাছে কোন সিট্রাক না থাকায় জাহাজে উঠানামার ক্ষেত্রে সন্দ্বীপের যাত্রীদের জন্য এটির ব্যবস্থা করা সম্ভব না বলে দুঃখ প্রকাশ করে উপস্থিত টিসির কর্মকর্তাবৃন্দ।

Advertisement