নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি এলাকায় আধাপাকা ঘরের দেয়াল ধসে রুদ্র দাশ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন।
Advertisement
মঙ্গলবার (৩ মে) দিনগত রাত দেড়টার দিকে ওই এলাকার ঈশান মহাজন রোডের শ্যামল বাবু কলোনিতে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত রুদ্র চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছত্তরপাড়া এলাকার সুকুমার দাশের ছেলে।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার শ্যামল বাবু কলোনিতে একটি পুরোনো আধাপাকা ঘরের পাশের দেয়াল পিলারসহ ধসে ১২ বছরের এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এই দুর্ঘটনায় দুই নারী আহত হয়েছেন।
Advertisement
















