নগরীর বারিক বিল্ডিং মোড় এলাকায় পপুলার ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং লিমিটেড ও মেসার্স উৎপল এন্টারপ্রাইজের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এই অফিস উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স উৎপল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী উৎপল বিশ্বাস, পপুলার ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং লিমিটেডের স্বত্তাধিকারী বাবুল দাশ তনয়, একতা গোষ্ঠীর মহিলা উপদেষ্টা কৃষ্ণা দাশ, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য বেলাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুর রশিদ লোকমান, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মদ, বিশ্বজিৎ দাশ জুয়েল, লিটন শীল, বলাই চৌধুরী, মিঠু রাহা, বিশ্বজিৎ রঞ্জন খেলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















