হাসিনা সরকারের সফলতা বলতে কিছু নেইঃ দীপ্তি

469

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, হাসিনা সরকারের সফলতা বলতে কিছু নেই। গণতন্ত্রকে হত্যা আর মানবাধিকার হরণই তাদের বড় সাফল্য। উন্নয়নের নামে তারা দেশে একটা লুটপাটতন্ত্র কায়েম করেছে। গণতন্ত্রকে হত্যা করে দেশে প্রতিষ্ঠা করেছে একদলীয় বাকশাল। স্বাধীনতার ৫০ বছরে গণতন্ত্র আর ভোটাধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। এটা জাতির জন্য বড় লজ্জার।

Advertisement

তিনি আজ ১ জুন (বুধবার) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের তিনদিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে আকবর শাহ্ থানা যুবদলের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, আওয়ামী লীগ এদেশের স্বার্থের জন্য কখনোই কোনো শুভ কাজ করেনি। এই দেশকে নির্মাণের জন্য তারা কোনো ভালো কাজ করেনি। তারা শুধুমাত্র ধ্বংসই করেছে। বর্তমান সরকার দেশে নির্বাচনি ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের অধীনে দেশে কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আমাদের কাছে এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ দাবি আদায়ে সব রাজনৈতিক দল নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হয়েছে। সে লক্ষ্যে কাজ চলছে।

আকবর শাহ থানা যুবদলের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন টুনু’র সভাপতিত্বে এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, মোহাম্মদ মুছা, নগর বিএনপির সাবেক সহ সম্পাদক রেহান উদ্দিন প্রধান, খুলশী থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন, নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগীর, থানা বিএনপি নেতা আকবর হোসেন ফরহাদ, মোঃ দিদার, মোঃ হানিফ, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, মোঃ ইউনুছ, মোঃ মিল্টন, কাউছার হিমেল, আব্দুল হান্নান শিবলী, মোঃ মোরশেদ, মোহাম্মদ শামীম, শাহাদাত হোসেন, মোঃ সাদ্দাম, ইমাম উদ্দিন তারেক, মোঃ নিজাম উদ্দিন ঢালী, মোঃ মোঃ রনি, মোঃ আরিফ, মোঃ শাহাদাত, ইব্রাহিম হোসেন সাদ্দাম, ইসহাক খান, সুমন বড়ুয়া, মোঃ শাহাবুদ্দিন, মোঃ হোসেন, মোঃ সাজিদসহ মহানগর, আকবর শাহ্ থানা ও ৯ ও ১০ নং ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কমনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা, গুমকৃত নেতাকর্মীদের সন্ধান ও দীর্ঘ ৭ বছর কারাগারে বন্দী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এবং আকবর শাহ থানা যুবদলের সদস্য সচিব মোঃ ইলিয়াছের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Advertisement