সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমান’র শোক ও দুঃখ প্রকাশ

349

গতকাল শনিবার (জুন ০৪) রাত ১১টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ড হয়ে জীবন্ত দগ্ধ প্রায় ৪৯ জনের অধিক শ্রমিক এবং ফায়ার ফাইটারের মর্মান্তিক মৃত্যু এবং অগ্নিদগ্ধ হয়ে চার শতাধিক শ্রমিক ও সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান

Advertisement

আজ এক শোকবার্তায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গতকাল রাতে সীতাকুনণ্ডের সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে আগুনে পুড়ে প্রায় ৪৯ জনের অধিক শ্রমিকের মৃত্যু এবং অগ্নিদগ্ধ হয়ে চার শতাধিক শ্রমিক গুরুতর আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় দেশবাসী ও তাদের স্বজনদের মত আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কেন বারবার এই ধরণের বিষ্ফোরণ এবং অগ্নিকান্ড ঘটছে, এত মানুষের জীবনহানি ঘটছে, তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে সরকার সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। সরকারের উদাসীনতার কারণেই অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। বারংবার দূর্ঘটনার পূণরাবৃত্তিতে ভুক্তভোগীদের আহাজারীতেও সরকারের টনক নড়ছে না বরং ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতিটি সেক্টরে সীমাহীন দূর্নীতি ও ব্যর্থতার কারণেই আজ দেশে মানুষের জান-মালের নিরাপত্তা চরম হুমকির মুখে নিপতিত হয়েছে। যেখানেই অপমৃত্যু ও দূর্ঘটনা সেখানেই ক্ষমতাসীনদের যোগ। থাকে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অগ্নিকান্ডে আহতদের দ্রুত সূচিকিৎসার জোর দাবী জানান।

Advertisement