বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুটি মৃতদেহের ভস্মীভূত অংশবিশেষ উদ্ধার

208

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুটি মৃতদেহের ভস্মীভূত অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দুটি লাশের ভস্মীভূত অংশ বিশেষ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক আখতারুজ্জামান।

সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ৪১ জন নিহত হওয়ার কথা জানা গেছে। নতুন করে উদ্ধার হওয়া এই দুটি মরদেহ সহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩ টি। উদ্ধার হওয়া একটির পাশে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বুট আর পিপিইর আলামত পাওয়া গেছে অন্যটির আলামতের মধ্যে সিকিউরিটির পোশাকের পোড়া অংশ ছিল। তাই ধারণা করা হচ্ছে এই মরদেহগুলোর একটি ফায়ার সার্ভিসের সদস্যের অন্যটি ডিপোর সিকিউরিটির দায়িত্বে থাকা কারও’ হতে পারে।

Advertisement