বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডের বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আমির আলী সওদাগর, সাবেক সভাপতি মরহুম জামাল উদ্দিন কন্ট্রাকটর,ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মরহুম আকবর আলী সেলিম ও মরহুম মাওলানা হাফেজ আবু তাহের এবং দেওয়ান বাজার ওয়ার্ডের বিএনপির সকল মরহুম নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন এর উদ্যোগে আজ বুধবার (১০ আগস্ট) ঘাটফারবেগস্থ ইয়াকুব আলী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সভাপতি হাফিজুর ইসলাম মিলন,মোঃ হাসান আলী, যুগ্ন সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হারুনুর রশিদ, ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন,ওয়ার্ড বিএনপি নেতা মোরশেদ আলী, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈনুল ইসলাম মজুমদার আরমান, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরশে আজিম আরিফ, সাবেক ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক হোসেন, যুবদল নেতা এরশাদ আলী,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন মানিক, পারভেজ, ইয়াসিন, জামাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।















