জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও এতিমখানার ছাত্র ও শিক্ষকদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন(এসটিএফএফ) চট্টগ্রাম উত্তর জেলা শাখা।
সংগঠনের সভাপতি মাহবুবুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠান সঞ্চালনায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল আলম রোজন।

প্রধান অতিথি বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনীর উপর আলোচনা করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে এবং জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে পবিত্র কোরান ও হাদিসের শুদ্ধরুপে জানতে ও পড়তে অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে জনাব মাহবুবুল ইসলাম সুমন বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন ও উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন প্রজন্মকে পাশে থাকার আহবান জানান।
হমএতে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি লায়ন শারমিন সুলতানা মৌ, যুগ্ম-সাধারণ সম্পাদক আকরাম হোসেন অমি, সাংগঠনিক সম্পাদক নাহিদুল আলম রুমি, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, অফিস সম্পাদক মোঃ আবু মুসা, সহ- দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম কাজল, কানু শাহা প্রমুখ।
















