‘এসটিএফএফ’ চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে রাঙ্গুনিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

296

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন (এসটিএফএফ) চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়নস্থ দেড় শতাধিক মানুষের মাঝে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা ও ফ্রি ডায়াবেটিস রোগ নির্নয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯ ঘটিকায় ক্যাম্পেইন এর পূর্বে অনুষ্ঠিত হওয়া সংক্ষিপ্ত আলোচনা সভায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাহবুবুল ইসলাম সুমন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক হাসান মুরাদ কপিলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ এর সদস্য শফিউল আলম।

উদ্বোধন করেন চট্টগ্রাম পাঁচলাইশ থানা আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন আল জাহিদ সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন, লায়ন শারমিন সুলতানা মৌ, মনজুরুল আলম, মুবিনুল ইসলাম, আনোয়ার হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement