বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, দেশের মানুষ আজ ভালো নেই। আওয়ামী সিন্ডিকেটের কাছে পুরো দেশবাসী আজকে অসহায়। আওয়ামী লুটপাটের রাজ্যে একমাত্র আওয়ামী লীগের লূটপাটকারী ছাড়া আর কেউ ভালো নাই। জাতির সামনে অপেক্ষা করছে গভীর এক সংকট। সে সংকট কৃত্রিমভাবে আওয়ামী লীগ সরকার সৃষ্টি করতেছে। আওয়ামী লীগের অবৈধ মন্ত্রী এমপিরা নিজেদের আখের গোছানোর জন্য জনগণকে বলির পাঁঠা করে এই সংকট সৃষ্টি করছে। এর থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, পতন ত্বরান্বিত করতে হবে এই অবৈধ সরকারের। এই সরকার যত বেশি ক্ষমতায় থাকবে, এই দেশ তত বেশি সংকটে নিমজ্জিত হবে। তাই এই সরকারকে হটানো সকলের ঈমানী দায়িত্ব। দেশ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। লাল সবুজের পতাকা রক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই যুদ্ধ হবে দেশ ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ।
তিনি আজ শুক্রবার (২৬ আগাষ্ট) বিকালে নগরীর পুরাতন স্টেশনে জ্বালানি তেল, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতার মৃত্যুর প্রতিবাদে ৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল নগরীর পুরাতন স্টেশান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্টেশন রোড় হয়ে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়ে।
প্রধান বক্তার বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে রঙ্গিন স্বপ্ন দেখছে তা কখনো এদেশের মানুষ পূরণ হতে দিবে না। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ছাড়া ২০২৪ সালে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। বেগম খালেদা জিয়া বিহীন আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচন জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনে যদি আবার কোন নীলনকশা করার চেষ্টা করা হয়, তাহলে বিএনপি দাঁতভাঙ্গা জবাব দেবে। নির্বাচন হবে ব্যালটে, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। এ সরকার সম্পুন্ন জনবিরোধী, লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। সর্বক্ষেত্রে হাহাকার, শুধু নাই আর নাই। দেশের মানুষের কাছে এ সরকারেরও দরকার নাই।
আলকরন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জসিম মিয়া সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সেলিমের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর বিএনপির সাবেক নেতা মোঃ ওয়াহিদুল আলম, আব্দুল বাতেন, মহানগর যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দিদার হোসেন,মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কোতোয়ালি থানা বিএনপি নেতা আব্দুল মান্নান, আনোয়ার হোসেন. আবুল কালাম, আব্দুস শুক্কুর, মোঃ রিয়াদ, মোহাম্মদ সালেহ আহমদ, আকরাম খান, মহানগর যুবদল নেতা রাসেল নিজাম, মোহাম্মদ বেলাল, মোঃ মিজান, কোতোয়ালি থানা যুবদল নেতা মোঃ ইউসুফ, মোহাম্মদ ইসলাম, মোঃ জুবায়ের, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ রিয়াদ হোসেন, এমরান, মো. মহিন, শ্রমিকদল নেতা মোঃ বাবুল, থানা ছাত্রদল নেতা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আরাফাত, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ কুতুব প্রমুখ।
















