আগামী ৮ সেপ্টম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহানগর যুবদলের কর্মী সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা আজ ৩১ আগস্ট (বুধবার) বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় মহানগর নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল চট্টগ্রাম মহানগর শাখা সময়ের সেরা সুশৃংখল সংগঠন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত করতে যুবদল বদ্ধপরিকর।
৮ সেপ্টম্বর চট্টগ্রাম মহানগর যুবদলের কর্মী সভা সফল করার লক্ষ্যে নগরীর আওতাধীন ১৫ টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, আগামীর আন্দোলন সংগ্রামের জন্য যুবদল প্রস্তুত। ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠীর হাত থেকে দেশকে মুুক্ত করেই যুবদল নেতৃবৃন্দ ঘরে ফিরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের যে কোন নির্দেশ পালনে চট্টগ্রাম মহানগর যুবদল অংগীকারাবদ্ধ।
কর্মী সভা শেষে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল শেষে মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকের রূহের মাগফেরাত কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং করোনা আক্রান্ত আব্দুল মোনায়েম মুন্নার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।
কর্মী সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এস এম শাহ আলম রব, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মিয়া মো: হারুন, হায়দার আলী চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো: হুমায়ুন কবীর, ইকবার পারভেজ, এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজু, আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গনি সিকদার, শাহজালাল পলাশ, জাফর আহমেদ খোকন, রাসেল নিজাম, মোহাম্মদ ইয়াছিন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, জসিম উদ্দিন সাগর, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ আলী, মহিউদ্দিন মুকুল, এস এম বখতিয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, ওমর ইমতিয়াজ টিটু, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান, মাহাবুবুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, কামরুল ইসলাম, মনজুর আলম, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, মেজবাহ উদ্দিন মিন্টু, গুলজার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম মানিক, সালাহ উদ্দিন, মো. ইদ্রিছ, হোসেন জামান, ইব্রাহিম খান, এম সাইদুল ইসলাম, মো. জসিম উদ্দিন, আরিফ হোসেন, জাফর সাদেক সোহেল, মো. ইউসুফ, মিজানুর রহমান দুলাল, নগর যুবদলের সদস্য মাহাবুব খান জনি, সাইদুল হক সিকদার, আজিজ চৌধুরী, থানা যুবদলের আহবায়ক, নূর হোসেন নুরু, বজল আহমেদ, মোশারফ আমিন সোহেল, সফিউল আজম, মো. খোরশেদ, ইসমাইল হোসেন লেদু, মোবারক রিয়াদ, মো. হাসান, মনজুর আলম, শওকত খান রাজু, হাবিবুল্লাহ খান রাজু, ইলিয়াস খান, তাজ উদ্দিন তাজু, আজম সোহেল, নূর খান, মো. ইয়াছিন, খালেদ সাইফুল্লাহ, সাইফুল আলম রুবেল, ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজাবাহ উদ্দিন চৌধুরী, এস এম আলি, মো: হাসান, আবু বক্কর বাবু, মো: ইউনুস, জহিরুল ইসলাম, মেহেদী হাসান, মাসুদ আলম, মুহাম্মদ সাইফুল ইসলাম, আবু তৌহিদ ও রাসেল খান প্রমুখ নেতৃবৃন্দ।
















