চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার-আচরণের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। বর্তমান সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গুম ও গ্রেফতার করা হচ্ছে।
তারই অংশ হিসেবে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে গ্রেফতার করেছে। গ্রেফতার, হামলা ও মামলা দিয়ে গণতন্ত্র উদ্ধারের সৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।
সরকারকে এই রাজনৈতিক নোংরামী বন্ধের আহ্বান জানিয়ে সময়ের সাহসী সন্তান জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার পূর্বক নিঃশর্ত মুক্তির দাবি জানান চট্টগ্রাম মহানগর বিএনপির সমস্য সচিব আবুল হাশেম বক্কর।
















