রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

199

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ শনিবার (২২ অক্টোবর) দুপুরে আকবর শাহ হাউজিং সোসাইটি এলাকার মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে প্রশিক্ষণ একাডেমীর রেক্টর এসএম মুরাদ হোসেন।

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সংগঠনের সহসভাপতি শেখ মোহাম্মদ লোকমান হোসেন,পরিচালক মো. ইউসুফ, জাফর আলম, হাবিবুর রহমান স্বপন, মো. আমীর হোসেন, গাজী তাহের উদ্দিন নকি, গাজী মো. জাকারিয়া পিন্টু, চৌধুরী শরাফত করিম কাওসার, মো. সেলিম, মো. মনিরুজ্জামানসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় পরিচালনা কমিটির আপ্যায়ন ও অভর্থনা কমিটির প্রধান উপদেষ্টা আবু তৈয়ব পাটোয়ারী, আহবায়ক সাইফুল ইসলাম খন্দকার, সদস্য সচিব ফজলুল করিম মুকুটসহ সংগঠনের অপরাপর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement