টুঙ্গিপাড়ায় আজ আ.লীগের নবনির্বাচিত কমিটির যৌথ সভা

159

আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ যৌথসভা হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

Advertisement

এর আগে আজ দুপুর ১২টায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টার থেকে বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা, সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের সার্কিট হাউসে উপস্থিতি, দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বিশেষ যৌথ সভা, এরপর সভা শেষে ঢাকার উদ্দেশে রওনা।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement