সরকার দেশের গরীর মানুষের কথা ভুলে গেছে: ডা. শাহাদাত

278

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, পৌষ মাসের শীতের তীব্রতায় গোটা দেশের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। অসহায় ও গরীব মানুষের অবস্থা খুবই করুণ। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। এর মধ্যে শীতের তীব্রতা তাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা’র মত। বর্তমান সরকার দেশের অসহায় গরীর মানুষের কথা ভুলে গেছে। তারা আছে নিজেদের নিয়ে, আর দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের টাকা লুটপাটে। বিএনপি সব সময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকেও অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ভুলে যায়নি। করোনাকালীন দুর্যোগ সময়ে বিএনপি জনগণের পাশে ছিল। তাই শীতার্ত মানুষের কল্যাণে বিএনপি নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

Advertisement

তিনি বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকালে আন্দরকিল্লা কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আন্দরকিল্লা ওয়ার্ড যুবদ‌লের পক্ষ থেকে শীতার্ত‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণকা‌লে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই সরকারের অধিনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা পরিক্ষিত সত্য। নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন ও দেশ পরিচালনার ব্যর্থতার সব দায় আওয়ামী লীগের। আওয়ামী লীগ কোনোভাবেই এ দায় এড়াতে পারবে না। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। এর কোনো বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণের ভোটের অধিকার হরণ করেছে। জনগণ এই সরকারকে ভোট দেয়নি। তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। তাই এ সরকারের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে।

আন্দরকিল্লা ওয়ার্ড যুবদল নেতা মঈনুদ্দীন খান রাজিবের সভাপতিত্বে ও মো. আলাউদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, সি. যুগ্ম সম্পাদক ওসমান গনি, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, সি. যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু, কোতোয়ালি থানা ছাত্রদলের সি. যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ফয়সাল, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুল শুক্কুর, আন্দরকিল্লা ওয়ার্ড যুবদল নেতা মো. ডালিম, মো. হোসেন, আবদুর রাজ্জাক, মো. রিয়াদ, মো. হারুন, হুমায়ন কবির, মো. আরাফাত, আজগর হোসেন, মো. রবি, মো. শামিম, মো. আজাদ, মো. হারুন, মো. বেলাল, মো. মনির, মো. জিয়া, মো. রাজু, মো. রাকিব, জসিম উদ্দিন প্রমূখ।

Advertisement