জামিন পেলেন সীমা গ্রুপের পরিচালক সান্টু

169

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ জামিন দেন।

Advertisement

১৪ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীন সান্টুকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। ১৫ মার্চ তাঁকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় অক্সিজেন কারখানাটির মালিক তিন ভাই সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীনসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

৬ মার্চ নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। ৪ মার্চ বিকালে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭ জন মারা যান।

Advertisement