আওয়ামী সরকারের অধিনে সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন কখনো সম্ভব নয়: শাহ আলম

226

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহ আলম বলেছেন, বর্তমান অবৈধ সরকারের অধিনে সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন কখনো সম্ভব নয়। তারা বিগত নির্বাচন গুলোতে বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে গায়েবী মামলা দিয়ে ভিতিকর পরিস্থিতি তৈরি করে ছিল। দিনের ভোট রাতে করে বিশ্বে অন্যন্য ইতিহাস সৃষ্টি করেছে। যা বিদেশি কূটনীতিকদের বক্তব্যেও প্রমান পাওয়া যায়। কাজেই ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে এ ঘোষণাই সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট নয়। গ্রহনযোগ্য নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ যতই ছলচাতুরী করুক, যতই কুটকৌশল করুক না কেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের কোন বিরোধী দল তাদের অধীনে নির্বাচনে যাবেনা।

Advertisement

তিনি আজ শনিবার (৮ এপ্রিল) বিকালে এম.পি.বি রোড পোর্ট সিটি কমিউনিটি সেন্টারের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ঘোষিত ১০, দফা বাস্তবায়নে দাবিতে কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম ইপিজেড় থানা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

ইপিজেড় থানা বিএনপির সি: সহ সভাপতি মোজাদ বারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম.এ হাশেম, বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক নেতা নকিব উদ্দিন ভুইয়া, থানা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, সহসভাপতি মো: জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর, থানা যুবদলের সদস্য সচিব সোহেল, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন, সদস্য সচিব মিজান, থানা ছাত্রদলের আহবায়ক মো শাহেদ ।

Advertisement