আমানত শাহ’র মাজার জিয়ারত করলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ

176

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগর কমান্ডার পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের নেতৃত্বে পূর্ণ প্যানেল ও মহানগরের সকল থানা কমান্ডারবৃন্দ আজ ১০ এপ্রিল সোমবার সকাল ১০টায় নগরীর হযরত শাহছুফী আমানত শাহ (রাঃ)-এর মাজার জিয়ারত করেছেন।

Advertisement

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উদ্দিন, হাজী জাফর আহমেদ, ছালামত উল্লাহ, কাজী নুরুল আবছার, রফিকুল ইসলাম, আকবর খান, সৈয়দ আবদুল গনি, অরুণ কান্তি দাশ, সুজিত রায়, শেখ সাইফুল আনোয়ার, আবুল কাশেম, আহমেদ, এস.এম ময়নুল হোসেন, মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম, কামরুল আলম জতু, এটিএম শামসুল আলম, সেলিম উল্লাহ, হাজী জাফর আহম্মদ, আবদুল লতিফ, কুতুব উদ্দিন চৌধুরী, আলী হোসেন, সৈয়দ আহম্মেদ, হাজী আবুল কাশেম, প্রশান্ত সিংহসহ মহানগরের সকল থানার প্রায় দু’শতাধিক বীর মুক্তিযোদ্ধা।

মাজার জেয়ারত শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব ফজল আহমেদ ও মুনাজাত পরিচালনা করেন হযরত শাহছুফী আমানত খাঁন-এর বংশধর মুহাঃ ফৌজুল কাদির খাঁন (বাবুল মিয়া)।

Advertisement