ঈদে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান সজীব ওয়াজেদ জয়ের

162

মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Advertisement

আজ শনিবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

ঈদের শুভেচ্ছা জানিয়ে সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাস
প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।‘

 

Advertisement