নেতাকর্মীদের জামিন না মঞ্জুর করে মৌলিক অধিকার হরণ করছে সরকার: দীপ্তি

768

কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম সাহসী যুব সংগঠক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। এই জুলুমবাজ সরকার নির্বিচারে মানুষ হত্যা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে হামলা এবং জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনকে দমন করতে গণবিরোধী সরকার ফ্যাসিবাদী কায়দায় হামলা-মামলা-দমন-নিপীড়নের সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। চট্টগ্রামে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামিন না মঞ্জুর করে মৌলিক অধিকার হরণ করছে।

Advertisement

চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আজ ৮ মে (সোমবার), বিকাল ৪টায়, দলীয় কার্যালয়ে (নাসিমন ভবনস্থ) এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অবিলম্বে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সহ-সভাপতি ফজলুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, চকবাজার থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিম, মোহরা ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মো: জয়নাল আবেদীন, মহানগর যুবদল নেতা মো: ইফাজ খাঁন, কোতোয়ালী থানা যুবদল নেতা সাইফুল ইসলাম, চকবাজার থানা যুবদল নেতা মোহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ হালিম, মোহাম্মদ হাসান, রায়হান ও সদরঘাট থানা যুবদল নেতা আবদুল মান্নানসহ নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবী করেন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, আবদুল গফুর বাবুল, মুহাম্মদ মুসা, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, অরূপ বড়–য়া, মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, জাফর আহমদ খোকন, এস এম ফারুক, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মদ সাগীর, মো. আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ শাহেদুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, মো. আনোয়ার হোসেন আনু, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, হামিদুল হক চৌধুরী, মো. সালাহ উদ্দিন, হাফেজ কামাল উদ্দিন, মো. ইদ্রিছ, গুলজার হোসেন মিন্টু, হোসেন উজ্জামান হোসেন, নগর যুবদলের সদস্য শাবাব ইয়াজদানী, সোহাগ খান, সাইদুল হক সিকদার, আবদুল্লাহ আল মামুন, থানা যুবদলের আহবায়ক শফিউল আজম, বজল আহমদ, ইসমাঈল হোসেন লেদু, সদস্য সচিব শেখ রাসেল, মঞ্জুরুল আলম মঞ্জু, মো. হাসান, শওকত খান রাজু, মোর্শেদ কামাল, সারোয়ার হোসেন, থানা যুবদলের সি: যুগ্ম আহবায়ক আবদুল জলিল, সাইফুল আলম রুবেল, নূর খান, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ইকবাল হোসেন মিলন, জামিল হোসেন, ওয়ার্ড যুবদলের আহবায়ক এস এম আলী, মো. আকতার, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ হাসান, মো. সাদেক, আবু বক্কর বাবু, মো. এসকান্দর, রাসেল খান, দেলোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত জরুরী সভায় প্রত্যেক থানা ও ওয়ার্ডে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদসহ কারাবন্দি যুবদল নেতাকর্মীদের মুক্তির দাবীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

Advertisement