কেউ এগিয়ে না আসলে মানবতার হাত বাড়িয়ে দিলো মাদারবাড়ি শোভানীয়া ক্লাব। সম্প্রতি সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেন ও লরির দুর্ঘটনায় নিহত বাইক রাইডার ও মাদারবাড়ী শোভানীয়া ক্লাবের সদস্য মোয়াজ্জেম হোসেন লাভলুর বাসভবনে গিয়ে ক্লাবের কর্মকর্তারা আজ নিষ্পাপ বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন। শোভানীয়া ক্লাব কর্তৃপক্ষ বাচ্চাদের লেখাপড়া ভরন পোষনের দায়িত্ব নেয়ার মত প্রকাশ করেছে।
এসময় উপস্থিত ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মোশাররফ হোসেন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক নূর জাহেদ বাবলু, ক্রীড়া সম্পাদক আলোউদ্দীন ভূইয়া, অর্থ সম্পাদক সাইমন আহমেদ সাহেদ, প্রচার সম্পাদক আবদুল হামিদ জনি, সদস্য আমির হোসেন মানিক, নাঈম উদ্দীন,মাকসদুর রহমান আসিফ, আরিফুল ইসলাম মারুফ, নিজাম উদ্দিন, মোঃ ইমন এবং মাদারবাড়ী মুক্তিকন্ঠ ক্লাবের প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।
মোয়াজ্জেম হোসেন লাভলু স্ত্রী জেসমিন আক্তার ও বড় মেয়ে ওমমান আনজুম সিনহা ও ছোট ছেলে মাব্বাইক মোয়াজ্জেমের দায়িত্ব নিয়েছেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাব সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম জুয়েল। তিনি পবিত্র হজ্জের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

















