চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৮ জুন) বেলা ১১টায় স্কুল
প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গর্ভানিং বডির সভাপতি ডাঃ সরওয়ার জাহান জুলি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম (৪) সীতাকুন্ড সংসদীয় আসনের সংসদ সদস্য- আলহাজ্ব দিদারুল আলম।
বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আক্তার রব, শিউলি রায় চৌধুরী ও ইফতি চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল অলম জসিম, আকবরশাহ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক সরোয়ার মোর্শেদ কচি, যুগ্ম আহবায়ক- এরশাদ মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল করিম, অভিভাবক সদস্য মো: ওমর ফারুক সুমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ ইমরান, অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, মোঃ কামাল উদ্দিন মিয়া, মনোয়ারা বেগম, মোঃ ইব্রাহীম রানা, মোঃ সালেহীন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। দেশের আনাচে-কানাছে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। তার নজির হিসেবে আমরা আজকে এই দৃষ্টিনন্দন ৬তলা ভবন উদ্বোধন করছি।
















