বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবরে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের স্মারকলিপি

169

চট্টগ্রাম নগরীর জামালখান রোডস্থ ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন দেয়ালে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, বৃটিশ বিরোধী আন্দোলনের কতিপয় বিপ্লবী ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আলোকচিত্র ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

Advertisement

আজ ২১ জুন বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের নেতৃত্বে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক উপযুক্ত শাস্তির দাবী জানান। অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান স্মারকলিপিটি গ্রহণ করে এ ব্যাপারে খুব দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করার আশ্বাস দেন।

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরোয়ার কামাল দুলু, মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, জেলার সহকারী কমান্ডার মোঃ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল সালাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল গণি, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আহমদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম.ময়নুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দেব প্রসাদ দাস দেবু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমদ সজীব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী. বীর মুক্তিযোদ্ধা মোঃ এয়ার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রিদওয়ানুল হক প্রমূখ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, গত ১৫ জুন বৃহস্পতিবার কথিত তারুণ্য সমাবেশের নামে বিএনপি’র ছাত্রদল-যুবদল নামধারী সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে লাঠি সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামালখান রোডস্থ ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন দেয়ালে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, জাতীয় নেতৃবৃন্দ, বৃটিশ বিরোধী আন্দোলনের কতিপয় বিপ্লবী ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আলোকচিত্র ভাংচুর করে। এটা জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। ঐতিহাসিক আলোকচিত্রগুলো নতুন প্রজন্ম তথা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অজানা তথ্য ও মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জানার জন্য স্থাপিত। আলোকচিত্র ও ম্যুরালগুলো শুধু জাতিকে অনুপ্রাণিত করে না, বঙ্গবন্ধুকে আরও বেশি করে জানার জন্য নতুন প্রজন্মকে উজ্জ্বীবিত করে।

তিনি বলেন, তথাকথিত তারুণ্য সমাবেশে বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণেই মুক্তিযুদ্ধের পরাজিত শত্রæরা এসব ঐতিহাসিক স্মৃতিগুলো ধ্বংস ও জাতিকে বিভ্রান্ত করার বৃথা চেষ্টা করছে। এ ঘটনার মধ্য দিয়ে বিএনপি’র মূল চরিত্র উদঘাটন করলো। সুযোগ পেলেই তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেবে। তাদের বিরুদ্ধে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা সতর্ক ও স্বোচ্চার রয়েছে এবং মুক্তিযোদ্ধারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মহান মুক্তিযুদ্ধের চেতনা ও রাস্ট্র বিরোধী বিএনপি-জামাতের অপতৎপরতা রুখে দেবে। গত ১৫ জুন তারিখে চট্টগ্রাম নগরীর জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, বৃটিশ বিরোধী আন্দোলনের কতিপয় বিপ্লবী ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আলোকচিত্র ভাংচুর ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বীর মুক্তিযোদ্ধারা।

Advertisement