চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ১৬নং চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জে ও ৩২ন আন্দরকিলা ওয়ার্ডের লালদীঘির পাড় এলাকায় টিসিবি’র কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই সময় ভর্তুকি মূল্যে পণ্য কিনতে আসা কার্ডধারীদের ভর্তুকি মূল্যে ৪৭০ টাকার পন্য ক্রয় করার সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ টাকা করে দুই স্থানে মোট ১৪০০ ব্যক্তিদের মোট ৯৮০০০ টাকা বিশেষ প্রণোদনা প্রদান করেন।
বুধবার (১৮ অক্টোবর) পরিদর্শন কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ১ কোটি পরিবার কে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পন্য দিচ্ছেন। সারাবিশ্বে আর আজ দ্রব্যমূল্যের উর্ধগতি তার মাঝে বঙ্গবন্ধু কন্যার এই উপহার কারণে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবি’র পন্য বিতরনে কার্যক্রম নিয়ে অনেক সময় অনেক অভিযোগ পাওয়া যায় তাই আমি নিজে প্রতি সপ্তাহে বিভিন্ন বিক্রয় পয়েন্টে গিয়ে তাদের কার্যক্রম তদারকি করবো এবং ভোক্তাদের কোন সমস্যা আছে নাকি শুনবো।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আপনার টিসিবি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে এই পন্য পাচ্ছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় যখন ছিল তখন তারা সাধারণ জনগণের কথা কখনো ভাবেনি তার খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমানের নেতৃত্বে লুটপাটের প্রতিযোগিতায় ব্যস্ত ছিল। তাই জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ কে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
পরিদর্শন কালে উপমন্ত্রী’র সাথে ছিলেন নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত প্রমুখ।















