চট্টগ্রামে করোনায় গেল ৫ প্রাণ, শনাক্ত ৪৩১

278

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের দেহে। এদের মধ্যে ৩৬২ জন নগরীর ও ৬৯ জন বিভিন্ন উপজেলার।

Advertisement

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ২৬২১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৫ হাজার ২৯১ জন। এর মধ্যে নগরে ৩৬৩৬৫ জন এবং উপজেলা পর্যায়ে ৮৯৪৬ জন।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৬২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় ৭২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭৪৮ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০২ জনের নমুনা পরীক্ষায় ৭১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৩৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩১৭ এবং উপজেলায় ১১৮ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৪ হাজার ৯০১ জন।

Advertisement