সিজেকেএস’র নতুন কমিটির অভিষেক সোমবার

232

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামীকাল সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চিটাগাং ক্লাবের সুইমিংপুল প্রাঙ্গনে এই অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. তোফায়েল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সিজেকেসএর নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা সদস্য ছাড়া অন্য সবগুলো পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এদিন। সভাপতি পদে পদাধিকার বলে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক।

এছাড়া সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এনিয়ে টানা চতুর্থবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি।

নির্বাচন হওয়া ৬টি ক্যাটাগরির মধ্যে সহ সভাপতি পদে মো. হাফিজুর রহমান প্রথম, সৈয়দ আবুল বশর দ্বিতীয়, এ কে এম এহেসানুল হায়দর চৌধুরী তৃতীয় এবং অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চতুর্থ হয়েছেন। এছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাহাব উদ্দিন (শামীম)।

অন্যদিকে, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম এবং অহীদ সিরাজ চৌধুরী স্বপন দ্বিতীয় হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ১১০ ভোট পেয়ে শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য সংরক্ষিত (উপজেলা) পদে জাহিদুল ইসলাম প্রথম, প্রদীপ কুমার ভট্টচার্য্য ১৪৯ দ্বিতীয় হয়েছেন।

তাছাড়া নির্বাহী সদস্য (সাধারণ) পদে গোলাম মহিউদ্দিন হাসান প্রথম, মোহাম্মদ শাহজাহান দ্বিতীয়, এ কে এম আব্দুল হান্নান (আকবর) তৃতীয়, মো. দিদারুল আলম চতুর্থ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন পঞ্চম, হাসান মুরাদ বিপ্লব ১৪৮ ষষ্ঠ, আকতারুজ্জামান সপ্তম, রাশেদুল রহমান মিলন অষ্টম, নাসির মিয়া নবম, সৈয়দ মোহাম্মদ তানসীর তাইমুর মোর্শেদ দশম, মো. মুজিবুর রহমান একাদশ তম, এনামুল হক দ্বাদশ তম এবং আলমগীর পারভেজ ত্রোয়দশতম হয়ে নির্বাচিত হয়েছেন।

Advertisement