চট্টগ্রামে করোরায় গেল আরও ৮ প্রাণ, শনাক্ত ৩৪৭

384

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪৭ জনের দেহে। এদের মধ্যে ২৬৩ জন নগরীর ও ৮৪ জন বিভিন্ন উপজেলার।

Advertisement

মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৫৫৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৭ হাজার ৫৭৪ জন। এর মধ্যে নগরে ৩৮১৮৮ জন এবং উপজেলা পর্যায়ে ৯৩৮৬ জন।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪২৩ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পাওয়া গেছে। ইমপেরিয়াল হাসপাতালে ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের ও শেভরণে ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের ও আরটিআরএলে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা ধরা পড়েছে।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৭২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৫০ এবং উপজেলায় ১২২ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৫ হাজার ৫৮০ জন।

Advertisement