চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের দেহে। এদের মধ্যে ২২৩ জন নগরীর ও ৫৫ জন বিভিন্ন উপজেলার।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৭৬৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৮ হাজার ১৩৯ জন। এর মধ্যে নগরে ৩৮৬৪৭ জন এবং উপজেলা পর্যায়ে ৯৪৯২ জন।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৯৮ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পাওয়া গেছে। ইমপেরিয়াল হাসপাতালে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের ও শেভরণে ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও আরটিআরএলে ৪১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা ধরা পড়েছে।
এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৮০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৫৮ এবং উপজেলায় ১২২ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৫ হাজার ৭২১ জন।
















