চট্টগ্রামে আকর্ষণীয় মূল্য ছাড়ে সিটি গ্রুপের পণ্য বিক্রয় উদ্বোধন

156

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর লালখানবাজার মোড়ে আকর্ষণীয় মূল্য ছাড়ে নিত্য প্রয়োজনীয় সিটি গ্রুপের বিভিন্ন পণ্য বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

Advertisement

আজ ১৮ মার্চ সোমবার বার বিকেল ৪টায় ফিতা কেটে তিনি এসব পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সিটি গ্রুপের চট্টগ্রাম সেলস অফিসের ডিজিএম শহীদ আলী রেজা ও ডিএসএম ইফতেখার শাহেদ এসময় উপস্থিত ছিলেন।

সিটি গ্রুপের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সিটি গ্রæপ তাদের ১০টি পণ্য নগরীর ১০টি পয়েন্টে ঈদ পর্যন্ত সুলভ মূল্যে বিক্রয় করবে। আজকে একটি আউটলেট উদ্বোধন হলো। সারা বাংলাদেশে তাদের এ কার্যক্রম চলছে। এর আগে বসুন্ধরা গ্রুপও এ ধরণের একটি উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে। আপনারা যারা সমাজের বিত্তশালী ও শিল্পপতি আছেন তাদেরকে অনুরোধ করবো সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপকে দেখে যাতে শিল্পগ্রুপগুলো এগিয়ে আসেন। ভোক্তারা ন্যায্যমূল্যে ডাল, চিনি, তেলসহ অন্যান্য নিত্যপণ্য কিনতে পারলে তাহলে বাজারে এর প্রভাব পড়বে। এ ধরণের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি শিল্পগ্রুপ কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

জেলা প্রশাসক আরও বলেন, পবিত্র মাহে রমজানে কতিপয় সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ী কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ রেখে মুল্য বৃদ্ধি করার কারণে সাধারণ ভোক্তা কষ্ট পাচ্ছে। সিটি গ্রুপের মতো অন্যান্য খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এগিয়ে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী খোলা বাজারে বিশেষ ছাড়ে বিক্রি করলে সাধারণ ভোক্তাদের কষ্ট লাঘব হবে।

সিটি গ্রুপের চট্টগ্রাম সেলস অফিসের ডিজিএম শহীদ আলী রেজা বলেন, পুরো রমজান মাস জুড়ে সাধারণ ভোক্তাদের জন্য আকর্ষণীয় মূল্যে নিত্য প্রয়োজনীয় ১০াট পণ্য বিক্রয় অব্যাহত থাকবে। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল ১ লিটার ১৬৩ টাকার পরিবর্তে ১৫৬ টাকা, তীর অ্যাডভান্সড সয়াবিন তেল ৫ লিটার ৮০০ টাকার পরিবর্তে ৭৬৫ টাকা, তীর সরিষার তেল ২৫০ এম.এল বোতল ৯৫ টাকার পরিবর্তে ৮০ টাকা, তীর ছোলা বুট ১ কেজি প্যাক ১২৫ ট্াকার পরিবর্তে ১০০ টাকা, তীর চিনিগুড়া চাল ১ কেজি প্যাক ১৭০ টাকার পরিবর্তে ১৩৫ টাকা, জীবন পানি ৫০০ এম.এল বোতল ২০ টাকার পরিবর্তে ১০ টাকা, জীবন পানি ১ লিটার ২৫ টাকার পরিবর্তে ১৫ টাকা, তীর চিনি ১ কেজি প্যাক ১৪৬ টাকার পরিবর্তে ১৪০ টাকা, তীর ফিরনি মিক্স ১৫০ গ্রাম প্যাক ৬০ টাকার পরিবর্তে ৪৫ টাকা এবং তীর হালিম মিক্স ২০০ গ্রাম প্যাক ৬৫ টাকার পরিবর্তে ৫০ টাকায় বিক্রয় করা হচ্ছে বলে জানান তিনি।

Advertisement