জিম্মি নাবিকদের উদ্ধারে বাংলাদেশের ভূমিকা ‘কৌশলী’

133

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ বাংলাদেশি নাবিক এবং জাহাজ এমভি আবদুল্লাহকে মুক্ত করতে সরকার কৌশলে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Advertisement

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

নাবিক জিম্মি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য নাবিকদের সুস্থভাবে মুক্ত করা। একইসঙ্গে জাহাজ মুক্ত করা। আমরা নানা কৌশলে এগোচ্ছি। আমরা আশা করি একটা সমাধানে যেতে পারব।

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের ফেরত পাঠানোর প্রশ্নে হাছান মাহমুদ বলেন, তারা এখন প্রায় ২০০ জনের মতো বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইতোপূর্বে আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করে অনেককে ফেরত পাঠিয়েছি। একই প্রক্রিয়ায় এদের ফেরত পাঠানোর জন্য আলাপ আলোচনার মধ্যে আছি। আশা করছি আমরা তাদেরও ফেরত পাঠাতে পারব।

Advertisement