কোচিং না করেই ঢাবি-চবি জয় করল পান দোকানী বাবার মেধাবী সন্তান শাহেদ

135

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো কোচিং না করেই প্রাচ্যের অক্সফোর্ড ক্ষ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) ভর্তির সুযোগ পেয়েছে দরিদ্র পরিবারের মেধাবী সন্তান মোঃ শাহেদ। 

Advertisement

সে হাটহাজারী উপজেলার অন্তর্গত মাদার্শা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসসি এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে কৃতিত্বের সহিত এইচএসসি পাশ করেছে।

শাহেদের বাবা গ্রামের লোহারপুল বাজারের ক্ষুদ্র পান দোকানদার, দাদা ছিলেন কৃষক।

শাহেদ ভর্তি পরীক্ষায় ঢাবির বি ইউনিটে ১৩৫ তম এবং সি ইউনিটে ১৫৩৪ তম হন। এছাড়া চবির বি ইউনিটে ১০৩৪ তম, সি ইউনিটে ৪৬৬ তম এবং ডি ইউনিটে ১৫৫৫ তম হয়েছেন।

নিজে ঘরে বসেই শুরু করেন বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি। কোচিং করানোর মতো সামর্থ্য ছিলো না পরিবারের। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং আনুষাঙ্গিক খরচ যোগাতেও হিমসিম খেতে হবে তাকে এবং তার পরিবারকে।

শাহেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য কোচিং করতে হবে, এটা কল্পনাও করতে পারিনি। নিজের পরিকল্পনা অনুযায়ী ঘরে বসেই কঠোর পরিশ্রম করে লক্ষ্য অর্জন করেছি।

তিনি বলেন, ‘আমার এই সাফল্যের পেছনে মহান আল্লাহ তায়ালার পরে বাবা-মা এবং প্রতিবেশীদের অবদান সবচেয়ে বেশি।

শাহেদর স্বপ্ন ভালো একটি বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশ এবং সমাজের জন্য নিজেকে নিবেদিত রাখা।

Advertisement