সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

103

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Advertisement

২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ। এরই মধ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তায় ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ২৯ মে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার কারণে ১৯ উপজেলার ভোট স্থগিত করা হয়।

Advertisement