সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত  

266

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

Advertisement

জামায়াতের উদ্যোগে সোমবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি বলেন, প্রায় ১৬ বছর পর আজ মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে জনমানুষের কল্যানে কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন,  অনাকাংখিত ঘটনা প্রতিরোধে জামায়াতের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। পরাজিত দলের একটি পক্ষ ফায়দা লুটার জন্য এলাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। তাদের এমন অপতৎপরতা রোধে সবাইকে সতর্ক থাকবে হবে। জামায়াতের নেতা কর্মীরা দেশকে ভালবাসে, দেশের মানুষকে ভালবাসে।

উপজেলা জামায়াতের সহ-সম্পাদক কুতুবউদ্দিন শিবলী’র পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি এডভোকেট আশরাফুর রহমান, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি সাজিদ চৌধুরী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোনাইছড়ি জামায়াতের আমীর মোঃ নুরুল ইসলাম, ভাটিয়ারী ইউনিয়ন আমীর মোঃ মোশাররফ হোসেন মৃধা, মহিউদ্দিসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement