সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আইআইইউসি’র ছাত্র নিহত

123

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রায়হান উদ্দিন রাজু (২৫) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে এই ঘটনা ঘটে। সে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সলিমুল্লাহ (খান সাহেব) এর ছেলে। সে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেন।

জানা যায়, কয়েকজন বন্ধু মিলে সকালে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ ধরতে যায়। এই সময় রায়হান উদ্দিন রাজু জাল মারতে মারতে একসময় পানির নিচে তার জাল আটকে যায়। পরে পানির নিচে আটকা পড়া জালটি খুলতে সে খালে নামেন। সে প্রথম ডুব দিয়ে উঠলেও দ্বিতীয় ডুব দিলে সে আর উঠেনি। দীর্ঘক্ষণ সে পানি থেকে না উঠার কারণে এক পর্যায়ে বন্ধুরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তাকে নিজের জালে পেঁচানো অবস্থায় খালের পানির গভীর থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, অত্র ইউনিয়নের ইউপি সদস্য সজল কুমার শীল।

Advertisement