সীতাকুণ্ডে বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু

327

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বিষাক্ত মদ পানে আবুল বশর (৪৪) ও মোঃ জাহাঙ্গীর আলম (৪৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তারা দুজনই গভীর রাতে নিজ নিজ বাড়িতে মদ পান করে মৃত্যুবরণ করে।

Advertisement

নিহত আবুল বশরের বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় এবং জাহাঙ্গীর আলমের বাড়ি একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একই এলাকায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল বলেন, সকাল দশটার দিকে আমি আমার ওয়ার্ডে নিহত আবুল বশরের জানাজায় গেলে সেখানে শুনতে পাই আবুল বশর বিষাক্ত মদ পান করার পর মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর শুনতে পায় ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীরও একই কারনে মৃত্যুবরণ করেছে। এলাকায় খবর নিয়ে আমি জেনেছি নিহত দুজনেই মদ বিক্রি করতো এবং নিজেরাই খেতো।

এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক রাজীব চন্দ্র পোদ্দার বলেন, আমরা বিষয়টি শুনেছি এবং স্থানীয়দের তথ্যমতে জেনেছি বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি আমাদের জানার আগেই তাদের দাফন করে ফেলে পরিবার।

Advertisement