১২ জানুয়ারীর মধ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন

88

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (cwcci) এর পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৫-২০২৭ আগামী ১২ জানুয়ারী ২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

Advertisement

গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম  আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্তমান পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায়  সর্বসম্মতিক্রমে  নাসিম ফারহানা শিরীন, পরিচালক  (উপসচিব), পরিবেশ অধিদপ্তর-কে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড এবং এডভোকেট দিল আফরোজ, জজ কোর্ট, চট্টগ্রাম, লিগ্যাল এডভাইজর, ক্যান্টনম্যান্ট বোর্ড, চট্টগ্রাম এবং ডিভিশনাল হেড, বাংলাদেশ ন্যাশনাল উইম্যান লয়ার্স এসোসিয়েশন-কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়।

তারা আগামী ১৫ অক্টোবর  হইতে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করবেন।

উল্লেখ্য যে, বর্তমান পরিচালনা বোর্ডের মেয়াদ শেষে স্বাভাবিক নিয়মে এই  নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্যদের মধ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ডা: মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট, নিশাত ইমরান, শামীম মোর্শেদ, সীমা খাতুন, লুৎমিলা ফরিদ ও পরিচালকমন্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement