শহীদ আবরার ফাহাদ’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে চবি শিবিরের দোয়া মাহফিল

111

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ আবরার ফাহাদ এর ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

বিশ্ববিদ্যালয় সেক্রেটারী মুহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় এবং সভাপতি নাহিদুল ইসলাম সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এস এম আমজাদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যবসায় শিক্ষা সম্পাদক রায়হান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে সন্ত্রাসমুক্ত প্রথম স্বাধীন ক্যাম্পাস বুয়েট। একইসাথে এই শাহাদাত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনমত তৈরি করেছে।

চবি সভাপতি নাহিদুল ইসলাম বলেন, আবরার ফাহাদ নিয়মিত নামাজ পড়ত, কুরআর তেলাওয়াত করত, এজন্যই তাকে শিবির সন্দেহ করা হয়। দেশের পক্ষে কথা বলার কারণে স্বীকৃত অনেক মুক্তিযোদ্ধাকে রাজাকার ট্যাগ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। এমন ট্যাগ দিয়ে সচেতন তরুণ প্রজন্মকে আটকিয়ে রাখা যায় নি, তাদের হাত দিয়েই এসেছে নতুন স্বাধীনতা।

Advertisement