সীতাকুণ্ডে স্ত্রীর সাথে অভিমান, শ্বশুর বাড়ি থেকে ফিরে স্বামীর আত্মহত্যা

137

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে স্ত্রীর সাথে অভিমানে মোঃ সাকিব (২৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Advertisement

বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে। সাকিব পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। সে ওই এলাকার শামসুল আলমের ছেলে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। সাকিব স্ত্রীকে আনতে শশুর বাড়িতে গেলে স্ত্রী তার সাথে যেতে অসন্মতি জানালে সাকিব বাড়িতে এসে রাগে-দুঃখে ঘরের দরজা বন্ধ করে তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন সাকিবকে ঝুলন্তবস্থায় দেখে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনার স্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত (ওসি) মুজিবুর রহমান বলেন, এক যুবকের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অভিমানে সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisement