সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে হযরত খাজা কালুশাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোঃ সাহাবুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর।
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম ও তাঁতী দল নেতা শাহিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা তাঁতীদলের সভাপতি এস এম লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্চাসেবক দল উত্তর জেলার সাবেক সভাপতি মোঃ মোরসালিন, তাঁতীদল উত্তর জেলার সভাপতি মোঃ সিদ্দিক, ছলিমপুর বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার, বিএনপি নেতা আবুল হাশেম, খ ম নাজিম উদ্দিন, মিজানুর রহমান রাজু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মাহমুদুল হক সুমন, জামশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জীবন, সাধারণ সম্পাদক অপু, ছিন্নমুল বস্তীবাসী সম্বনয় সংগ্রাম পরিষদের সভাপতি সাইদুল হক সাদু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন জিয়া, মহিলা দল চট্টগ্রাম উত্তর জেলার নেত্রী আখি, ছলিমপুর মহিলা দলের সভাপতি নিপা, সাধারণ সম্পাদক ফাতেমা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা,গণতন্ত্র, ভোটাধিকারকে হত্যা করতে চেয়েছিল স্বৈরাচারী হাসিনা সরকার। তারা জনগণের মৌলিক অধিকারগুলো হরণ করে নিজেদের একক ক্ষমতার অধিকারী রূপ ধারণ করে পুনরায় বাকশাল গঠনের মাধ্যমে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ তা সব সময় প্রতিবাদ করেছে বলেই এদেশে গুম, খুন, নির্যাতন, নিপিড়ন,হামলা-মামলা করে রাষ্ট্রকে হুমকিতে রেখেছিল। সমগ্র রাষ্ট্রকে এই স্বৈরাচারী হাসিনা কারাগারে রূপান্তরিত করেছে। জিম্মি করেছিল রাষ্ট্রের জনগণকে। দেশের ছাত্র সমাজ ও সর্বত্র জনগন বিল্পবের মাধ্যমে হাসিনাকে বিদায় করেছে।

















