সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন শাখা যুবদলের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৭ অক্টোবর) বিকালে উপজেলা বার আউলিয়া এলাকার থেকে আনন্দ র্যালী শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে জোড়আমতলে গিয়ে শেষ হয়।র্যালীতে শত শত যুবদল নেতাকর্মী অংশ নেয়।
র্যালী শেষে একটি কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সোনাইছড়ি ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন মো: জাহাঙ্গীর চৌধুরী। ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুদৌলা,
উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: শাহাবুদ্দিন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: কফিল উদ্দিন, সিনিয়র সভাপতি মোঃ আলি হাসান, যুগ্ম সম্পাদক মোঃ রাজু আহমেদ, বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরুন নবী, সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, মুরাদপুর ইউনিয়ন সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোঃ আলী রাসেল, বাঁশবাড়িয়া ইউনিয়ন সভাপতি বদর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, কুমিরা ইউনিয়ন সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

















