সীতাকুণ্ডে “স্পোর্টস ফেস্টিভ্যাল” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

516

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ ঐতিহ্যবাহী সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে “স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৪” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

শুক্রবার বিকাল ৩টায় হাফিজ জুট মিলস ফুটবল মাঠে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

ফেস্টিভ্যালে সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিভিন্ন ব্যাচের ১৬টি ফুটবল টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ব্যচ ২০১৯ বি বনাম  ব্যাচ ২০২৩ বি টিম।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইফতেখার আহম্মদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আলী আজম, চমেক হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাছিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সরওয়ার উদ্দিন, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, আনিসুর রহমানসহ উপস্থিত ছিলেন সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ।

Advertisement